1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” এ্যাড. মিজানুর রহমান মুবিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” এ্যাড. মিজানুর রহমান মুবিন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন সোমবার (৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় সমাজসেবক মোঃ হানিফ শরীফের অর্থায়নে নির্মিত দুটি ইট সলিং রাস্তার উদ্বোধন করেন।

উদ্বোধন করা রাস্তা দুটি হলো— মধ্য দেউরী বাইতুল আকসা মসজিদ সংলগ্ন রাস্তা এবং সাইক্লোন শেল্টার আল-মদিনা জামে মসজিদের সামনের ইট সলিং দ্বারা নির্মিত রাস্তা।

গণসংযোগ ও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, “একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক নেতৃত্বই একটি এলাকার প্রকৃত অগ্রগতির ভিত্তি। জনগণের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণ নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক এবং ন্যায়ভিত্তিক পোনাবালিয়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণের যেকোনো সমস্যা ও দুর্যোগে আমি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকব। মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই আমার অঙ্গীকার। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি সামাজিক উন্নয়নমূলক কাজে আরও বেশি এগিয়ে আসেন, তবে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততার মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।”

গণসংযোগকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উষ্ণ অভ্যর্থনা এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে এ্যাড. মিজানুর রহমান মুবিনকে স্বাগত জানান এবং উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অঙ্গীকারের প্রতি ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এ্যাড. মিজানুর রহমান মুবিনকে ঘিরে ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট