বরিশাল প্রতিনিধি:
তারুণ্যের শক্তি, স্বপ্ন ও সম্ভাবনাকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, বরিশালে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক এক বর্ণাঢ্য সেমিনার। তরুণদের চিন্তা, উদ্ভাবন ও নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠান হয়ে উঠেছিল জ্ঞান, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার এক মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ফরচুন গ্রুপ ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, এবং ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহম্মাদ মনজুর মাহমুদ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ-এর সভাপতিত্বে সেমিনারে বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।