1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

ঝালকাঠীর রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি:​ঝালকাঠির রাজাপুর উপজেলায় চাঞ্চল্যকর দুটি ডাকাতির ঘটনায় চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ও কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​
​সম্প্রতি রাজাপুরের চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
​
​পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া চার ডাকাত হলেন:
​মো. জুয়েল মৃধা (৪২) — পিতা: মো. ইউনুচ মৃধা, গ্রাম: উত্তর সোনাখালী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
​মো. রাশেদুল হোসেন (২৫) — পিতা: মো. জামাল গাজী, গ্রাম: বাদুরতলী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
​মো. হাসান হাওলাদার (৩০) — পিতা: মো. বাবুল হাওলাদার, গ্রাম: মিরুখালী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
​মো. শাহ আলম সিকদার (৪৫) — পিতা: মৃত মনেজ সিকদার, গ্রাম: বাশবুনিয়া, থানা: কাঠালিয়া, জেলা: ঝালকাঠি।
​
​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাজাপুর থানায় দায়েরকৃত ১৬ নম্বর ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বরিশাল সদরের বিভিন্ন এলাকায় অবস্থিত তাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকি আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট