
নিজস্ব প্রতিবেদক:
ইয়ুথনেট গ্লোবাল কার্যালয়ে মান্তা পরিচালনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মান্তা পরিচালনা কমিটির সভাপতি জসিম সরদারের সভাপতিত্বে সভায় কমিটির নির্বাচিত সদস্যরা গত দুই মাসে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে গৃহীত বিভিন্ন ভূমিকা ও কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করেন।
সভায় মান্তা জনগোষ্ঠীর উন্নয়ন, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে প্রধানত অন্তর্ভুক্ত ছিল—
সভায় সভাপতির বক্তব্যে জসিম সরদার জানান, “মান্তা কানেক্ট প্রকল্পের সকল কার্যক্রমে বরিশাল সদর উপজেলার ৪টি পয়েন্টের মান্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ইতোমধ্যে ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবকদের সহায়তায় প্রায় অর্ধশতাধিক মান্তা ডকটাইমের টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন এবং এই কার্যক্রম বর্তমানেও চলমান রয়েছে।”
আগামী দুই মাসের কর্মপরিকল্পনা:
সভা থেকে আগামী দুই মাসের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে—
এছাড়াও, মান্তা পরিচালনা কমিটির কার্যক্রম ও সক্রিয়তা আরও জোরদার করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের কাছ থেকে মূল্যবান মতামত নেওয়া হয় এবং পরবর্তী দ্বি-মাসিক সভার সম্ভাব্য তারিখ নির্ধারণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ, বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহমুদ এবং মান্তা কানেক্ট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সানজিদা ইলমা।