কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে?
বিশেষ প্রতিনিধি।।
কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বেঙ্গল গেস্ট হাউজ ও শশী কটেজের মধ্যবর্তী এলাকায় গভীর রাতে একটি বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কোনো ধরনের পূর্ব নোটিশ, প্রশাসনিক অনুমোদন কিংবা আদালতের
নির্দেশনা ছাড়াই এ ভাঙচুর চালানো হয়েছে।
তাদের অভিযোগ, বাধা দিতে গেলে উল্টো হুমকি-ধামকির মুখে পড়তে হয়েছে। প্রশ্ন উঠেছে—যদি রাস্তা বা জনস্বার্থের প্রয়োজনই হয়ে থাকে, তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলো না কেন?
গভীর রাতে তড়িঘড়ি করে বাউন্ডারি ওয়াল ভাঙার পেছনে কার স্বার্থ জড়িত?
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা হোক এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নিজ হাতে আইন তুলে নেওয়ার সুযোগ দেওয়া যায় না।
প্রশ্ন একটাই—এটি কি জনস্বার্থে, নাকি বিশেষ কারো স্বার্থে?