
দেশবাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানালেন দৈনিক বরিশাল বুলেটিন সম্পাদক মোঃ মনির হোসেন জয়
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক বরিশাল বুলেটিন-এর প্রকাশক ও সম্পাদক মোঃ মনির হোসেন জয়।
আজ বুধবার এক বাণীতে তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা নিয়ে আসে। এই দিনে আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাই।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। আমি দেশবাসীসহ বরিশাল অঞ্চলের সকল পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”
তিনি এই উৎসবের দিনে সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করেছেন।