1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

গলাচিপায় জমি বিরোধ নিয়ে প্রতিবন্ধী নারীকে মারধর, মামলা দিয়ে হয়রানি বিএনপি নেতার ক্ষোভ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

গলাচিপায় জমি বিরোধ নিয়ে প্রতিবন্ধী নারীকে মারধর, মামলা দিয়ে হয়রানি বিএনপি নেতার ক্ষোভ।
গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় জমি বিরোধের জেরে বিএনপি নেতার প্রতিবন্ধী স্ত্রীকে মারধর এবং হয়রানি মূলক মামলা করায় ক্ষোভে ফুটছে ঐ নেতা ও তার পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে গলাচিপা পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিরোধীয় জমিতে। ঐদিন প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ ভাবে বিরোধী জমি জোর পূর্বক দখল নিতে আসে। এ সময় প্রতিবন্ধী খাদিজা বেগম (৫০) তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে এলোমেলো ভাবে টানা-হেঁচড়া সহ আঘাত করে। প্রতিপক্ষ লোকজনের লাঠি-শোঠার আঘাতে গুরুতর জখম হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ বিষয়ে আহতের স্বামী আবু আকন বলেন,” জোর পূর্বক জমি দখলে বাধা দেয়ায় হামলা করে এবং মিথ্যা অপবাদ মামলায় ফাঁসানোর চেষ্টা চালায় প্রতিপক্ষরা।আমি ফ্যাসিষ্ট সরকারের সময়ে একাধিক মামলা খেয়েছি, আমার ভোগ দখলীয় জমি আদালতের মধ্যে একাধিক বার রায় পেয়েছি। সেই সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ সালিশ করেন। সালিশগণ কাগজ-পত্র দেখে ৩০৫৭ নম্বর খতিয়ানে মোট ৭৩ শতক ৫০ অযুতাংশ জমি ভোগদখল বুঝিয়ে দেন। তবুও দীর্ঘদিন পর পুনরায় মৃত জালাল খলিফার মেয়ে নাহিদ আক্তার ও তার লোকজন নিয়ে ঝামেলা করে।

এই রায়ে মাধ্যমে ভুমি অফিস কতৃপক্ষ আমার নামে নামজারী গ্রহণ করে হাল দাখিলা নিয়েছে। বাব-দাদার থেকে এ জমি ভোগদখল করে আসছি বর্তমানেও আছি। কিন্তু মৃত জালাল খলিফার মেয়ে নাহিদ আক্তার লোকজন নিয়ে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করে,তখন আমার স্ত্রী খাদিজা বেগম বাধা দিলে হামলা চালায়। এই আমার প্রতিবন্ধী স্ত্রী হামলায় গুরুতর আহত হয়”। এ বিষয়ে ফাতেমা আকতার আপরুজা বলেন, আমরা জন্মের পর থেকে বিএনপি করি। আজ আমাদের সরকার ক্ষমতায় মিথ্যা মামলা দিয়ে আমার স্বামী আমার শ্বশুরকে হয়রানি করছে। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই। প্রতিবন্ধী খাদিজা বেগম বলেন,আমি প্রতিবন্ধী আমাদের জমি জোর করে দখলের চেস্টা করছিন।আমি না থাকলে ওরা জমি দখল করে নিত।নিতে না পেরে আমাকে মারধর করেছে। আমার পা ভেঙে দিয়েছে। মামলা করব আমরা। উল্টো ওরা আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমার স্বামী সন্তান জন্ম লগ্ন থেকে বিএনপি করে আসছে আওয়ামী লীগের আমলে একাধিক মামলা খেয়েছে। আমাদের সরকারি দল ক্ষমতায় থাকা সত্ত্বেও মিথ্যা মামলায় আমার স্বামী সন্তান আজ ঘরছাড়া। আমি ওদের সঠিক বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট