
নলছিটির দপদপিয়ায় কালবৈশাখীর তান্ডব: লিটন শরীফের ওয়ার্কশপ তছনছ
নিজস্ব প্রতিবেদক, নলছিটি:
নলছিটির দপদপিয়া এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী লিটন শরীফ। ঝড়ের তান্ডবে দপদপিয়া জিরো পয়েন্টে অবস্থিত তার ওয়ার্কশপটি দুমড়ে-মুচড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) রাতে হঠাৎ করেই আকাশ কালো করে শুরু হয় কালবৈশাখী ঝড়। ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে, নিমিষেই লিটন শরীফের ওয়ার্কশপের টিনের চালা উড়ে যায় এবং দোকানের ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী লিটন শরীফ জানান, দোকানটিই ছিল তার উপার্জনের একমাত্র অবলম্বন। এই আকস্মিক দুর্যোগে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে দোকানের অবকাঠামো ভেঙে পড়ায় স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।