ঝালকাঠির পোনাবালিয়াবাসীসহ দেশবাসীকে এডভোকেট মুবিনের ঈদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ঐতিহ্যবাহী পোনাবালিয়া ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। নিজের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান উৎসব এই ঈদ।
তিনি আরও বলেন পোনাবালিয়া ইউনিয়নের আমার প্রিয় সর্বস্তরের জনসাধারণ এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। 'ইদ মোবারক'। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, এই ঈদ যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্য।"
শুভেচ্ছা বার্তায় এডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র ঈদের এই আনন্দ যেন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুশৃঙ্খল, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।