
কসবাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম. মারুফ হাসান
মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি :-
আসন্ন কসবা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব এম. মারুফ হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কসবা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “তিল ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে আত্মশুদ্ধি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই কোরবানি আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধৈর্য এবং ত্যাগের আদর্শ ছড়িয়ে দিক। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করা জনাব এম. মারুফ হাসান আরও বলেন, “আমি সবসময় কসবাবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বাদৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে আমি সাধারণ মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এবার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বৃহত্তর পরিসরে কসবা উপজেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।
উল্লেখ্য যে, এম. মারুফ হাসান ঢাকার ‘এশিয়ান উইভিং টেক্সটাইল লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলের শত জুলুম, হুলিয়া ও মামলার মুখেও তিনি রাজপথ ছাড়েননি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে অবিচল থাকা এই নেতা আসন্ন নির্বাচনে কসবাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
তিনি পরিশেষে বলেন, “হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে একটি উন্নত কসবা গড়ে তুলতে পারি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা— ঈদ মোবারক।”