1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

প্রান্তিক মানতা জনগোষ্ঠীর পাশে এক দশক: বদলে দিচ্ছেন আরিফুর রহমান শুভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

প্রান্তিক মানতা জনগোষ্ঠীর পাশে এক দশক: বদলে দিচ্ছেন আরিফুর রহমান শুভ

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ সমাজকর্মী ও জলবায়ু আন্দোলনের সংগঠক আরিফুর রহমান শুভ। বিশেষ করে দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভূমিহীন “মানতা” জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে ১০ বছর ধরে কাজ করে যাচ্ছেন তিনি।
সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ব্যক্তি উদ্যোগ এবং তার সংগঠনের প্ল্যাটফর্ম ব্যবহার করে ধারাবাহিকভাবে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছেন আরিফুর রহমান শুভ। তিনি আন্তর্জাতিক যুব সংগঠনে ইয়ুথনেট গ্লোবাল এর সহ প্রতিষ্ঠতা ও বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি “ইকো অলিম্পিয়াড” নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলায় কার্যক্রম পরিচালনা করছে।
নদী ও জলাভূমি নির্ভর মানতা সম্প্রদায় শতাব্দী ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমির অধিকার এবং নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরিফুর রহমান শুভ বিভিন্ন বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি নিরক্ষরতা দূরীকরণে সাক্ষরতা ক্যাম্পেইন পরিচালনা করে ইতোমধ্যে বহু নিরক্ষর মানতা জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় নিয়ে এসেছেন। পাশাপাশি মানতা শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত করতে তার প্রতিষ্ঠানের নেতৃত্বে একটি বিশেষ শিক্ষা কর্মসূচি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুধু শিক্ষা নয়, মানবিক সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। মৃত্যু পরবর্তী সময়ে কাফনের জন্য জমির ব্যবস্থা, কাফনের খাটিয়া প্রদান, শীতবস্ত্র বিতরণ,প্রতিবছর কুরবানীর আয়োজন এবং মাসব্যাপী খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন নিয়মিতভাবে।
এছাড়া জীবিকা উন্নয়নের লক্ষ্যে অসহায় পরিবারগুলোর মাঝে নৌকা বিতরণ এবং মাছ ধরার জাল প্রদান করে বিকল্প আয়ের পথ তৈরি করার উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এর মাধ্যমে অনেক মানতা পরিবার নতুনভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছে এবং স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাচ্ছে।
সামাজিক উন্নয়নের পাশাপাশি জলবায়ু আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করছেন আরিফুর রহমান শুভ। তিনি দীর্ঘদিন ধরে জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
তার কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইয়াং একটিভিস্ট সামিট–২০২৪ এ অংশগ্রহণের সুযোগ পান। তিনি বাংলাদেশের তরুণ সমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন বাস্তবতা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন।
স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং পরিবেশ আন্দোলনে তার ধারাবাহিক উদ্যোগ ইতোমধ্যে তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, প্রান্তিক মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট