1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ঝলাকাঠীর নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

 

নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

বিশেষ  প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, বিবাদী রফিকুল ইসলামের ভাই প্রভাবশালী হওয়ায় তারা এলাকার নিরীহ মানুষদের মামলা দিয়ে হয়রানি করে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মাদারঘোনা মৌজার ৩০৩ ও ৩০৪ নম্বর দাগের জমি নিয়ে রফিকুল ইসলাম বাবুল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ২০১৬ সালে আদালতে একটি বণ্টন মামলা দায়ের হলেও তা নিষ্পত্তি হওয়ার আগেই বিবাদীরা ভবন নির্মাণ শুরু করেন। এর প্রেক্ষিতে ঝালকাঠি সহকারী জজ আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু সেই আদেশ তোয়াক্কা না করেই ক্ষমতার দাপটে কাজ চালিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম বাবুলরা।
ভুক্তভোগীদের দাবি, রফিকুল ইসলামের ভাই প্রভাবশালী হওয়ায় তারা থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। উল্টো প্রতিবাদ করলে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। ফলে চরম নিরাপত্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছে অসহায় পরিবারটি।
অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, “আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন ৩০৪ নম্বর দাগে, কিন্তু আমরা ভবন নির্মাণ করছি ৩০৩ নম্বর দাগে। আমরা আইন মেনেই কাজ করছি।”
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আলম জানান, আদালতের নিষেধাজ্ঞার কোনো কপি তিনি এখনো পাননি। তবে এঘটনায় একটি মারামারির অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে এফ আই আর করা হয়েছে।একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট