নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা কবির জোমাদ্দার
ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নতুন সরকার গঠন করে ইতোমধ্যে দুই মাস পার করেছে। এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো ঝালকাঠির নলছিটি উপজেলাতেও শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণা।
দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদে কার্যকর নেতৃত্বের অভাব অনুভব করছেন নলছিটির সাধারণ মানুষ। ফলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনসংযোগ ও প্রচারণায় তৈরি হয়েছে প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঝালকাঠি জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব লায়ন কবির হোসেন জোমাদ্দার।
সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামের মরহুম কদম আলী জোমাদ্দারের সন্তান কবির হোসেন জোমাদ্দার ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ব্যবসা ও সমাজসেবার মাধ্যমে তিনি এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
স্থানীয়দের মতে, এই মুহূর্তে প্রচার-প্রচারণা, গণসংযোগ এবং জনসম্পৃক্ততায় অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর কারণে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
নলছিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, সড়ক ও ব্রিজ উন্নয়নসহ জনদুর্ভোগ নিরসনে তিনি ব্যক্তিগতভাবে সহায়তা করে আসছেন। অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ এবং জরুরি সময়ে আর্থিক সহযোগিতা দিয়ে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এছাড়া তার মালিকানাধীন ইটভাটা, মাছের খামার ও কৃষি প্রকল্পে উপজেলার শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
এ বিষয়ে আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার বলেন,
“আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকতে চাই। এই উপজেলার সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, জনগণের ভোটে যদি আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে নলছিটি উপজেলাকে একটি আদর্শ, আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করবো।
আমি একটি দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির স্থান থাকবে না। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গঠন আমার অগ্রাধিকার থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সচেতনতা, কর্মসংস্থান এবং সামাজিক আন্দোলন গড়ে তুলবো।
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের কল্যাণে আমি সর্বোচ্চ গুরুত্ব দেবো। আমি রাজনীতিকে ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং মানুষের সেবা করার মাধ্যম হিসেবে দেখি।
নলছিটির প্রতিটি মানুষের পাশে থেকে, তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে, একটি নিরাপদ, উন্নত ও মানবিক উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য।”
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জনসেবা, ব্যাপক গণসংযোগ এবং ধারাবাহিক প্রচারণার কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কবির হোসেন জোমাদ্দার একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই নিজ অবস্থান সুদৃঢ় করেছেন।