1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার

ঝালকাঠীর নলছিটি উপজেলার ৭ নং ওয়ার্ড গোপালপুর গ্রামের শেরে বাংলা বাজার সংলগ্ন এলাকায় একটি মুরগির ফার্মে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক পক্ষ নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ আলাউদ্দিন খানের মালিকানাধীন ফার্মটিতে গত সোমবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। গভীর রাতে ফার্মে আগুন জ্বলতে দেখে কয়েকজন পথচারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে।

স্থানীয় যুবক মুন্না, রিফাত, আলউদ্দিন ও সিয়াম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা জানান, “চিৎকার শুনে আমরা দ্রুত বের হয়ে দেখি ফার্মে আগুন জ্বলছে। পরে আমরা তড়িঘড়ি করে আগুন নেভানোর চেষ্টা করি এবং আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

সরেজমিনে দেখা যায়, ফার্মটির চারপাশে টানানো লাল রঙের পর্দার কাপড়ে আগুনের চিহ্ন রয়েছে। অভিযোগকারীর দাবি, দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে কাপড়ে দাহ্য পদার্থ (কেরোসিন/পেট্রোল জাতীয়) ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে মোল্লারহাট ফাঁড়ির এএসআই আমির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

এ বিষয়ে নলছিটি থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট