1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী আটক

ঝালকাঠি সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩ নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাঠপট্টি খেলার মাঠ সংলগ্ন উদ্বোধন সুপার মার্কেট এলাকার সামনে এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন—তোফাজ্জল খান-এর মেয়ে মোসা. সোনিয়া (৩৫), রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মাংকি গ্রামের বাসিন্দা; তোফাজ্জেল খান-এর মেয়ে মোসা. শারমিন বেগম (৩২), ঝালকাঠি শহরের পার কিফায়েত নগর এলাকার বাসিন্দা; এবং বেল্লাল দেওয়ান-এর মেয়ে মনি আক্তার (৩৭), শহরের পুরাতন কলাবাগান এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক সোনিয়ার দেহ তল্লাশির সময় তার হাতে থাকা একটি ছোট ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

ঝালকাঠি ডিবি পুলিশের একটি সূত্র জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট