1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

 

গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায়ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে মোট ১ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম দিনে ৬২৭ জন এবং দ্বিতীয় দিনে ৬৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা কেন্দ্র ঘুরে এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর বৃত্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি বলে তারা জানিয়েছেন।
বোয়ালিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের হল সুপার মো. মঈন উদ্দিন বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, পুরো পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।
গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা পরিচালিত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বলেন, একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি সমাজের শক্ত ভিত গড়ে তোলে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র পরিদর্শন করেন গলাচিপা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট