ব্যাচ-৮৮,নলছিটি মার্চেন্টস হাইস্কুল কমিটি গঠন
খলিলুর রহমান সভাপতি,
আতিকুর রহমান সম্পাদক নির্বাচিত
.............................
নলছিটি প্রতিনিধি:
ব্যাচ-৮৮,নলছিটি মার্চেন্টস হাইস্কুল নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো:খলিলুর রহমান মৃধা সভাপতি, মো:আতিকুর রহমান সমীর সাধারণ সম্পাদক ও মো: এমদাদুল হককে কোষাধ্যক্ষ করা হয়।এ তিন জনের যৌথ স্বাক্ষরে বুধবার (১৫ এপ্রিল) নলছিটি সোনালী ব্যাংক শাখায় ব্যাচ-৮৮,নলছিটি মার্চেন্টস হাইস্কুল সংগঠন নামে একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়।গত ২৪ মার্চ নলছিটি চায়না মাঠ সড়ক এনএমএস ভবনে ব্যাচ-৮৮, নলছিটি মার্চেন্টস হাইস্কুল অস্থায়ী কার্যালয় ঈদ পূর্ণ মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির আহবায়ক মো: হেলাল সিকদারের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচিত কমিটির সদস্যরা হলেন,মো: বেল্লাল মৃধা সহ সভাপতি,মো: হেলাল সিকদার সহ সম্পাদক,তৈয়বুর রহমান সুজন দপ্তর সম্পাদক,মো: মনির হোসেন কাজী প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: দেলোয়ার হোসেন,মো: সহিদ মল্লিক, আরিফুল রহমান (হানিফ) ও মো: নাছির উদ্দীন হাওলাদারকে নির্বাহী সদস্য করে মোট ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।##