1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা কবির জোমাদ্দার বহিষ্কার ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। ঝালকাঠিতে হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ অটোরিকশার ধাক্কায় কসবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর; বাবার আহাজারিতে ভারী হাসপাতাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

ঝালকাঠীর নলছিটিতে ৮৫ বছরের বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলেন ছেলে।

মোহাম্মদ মোহসীন, বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

নলছিটিতে ৮৫ বছরের বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলেন ছেলে।

মোহাম্মদ মোহসীন, বিশেষ প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার শীতলপাড়া গ্রামে ৮৫ বছরের বৃদ্ধা হাজেরা বিবি স্বামীর ঘর থেকে ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ করেছেন।
তিনি জানান, স্বামী সোবাহান হাওলাদারের মৃত্যুর ১৭ বছর পরও স্বামীর ঘরেই থাকতেন। ছোট ছেলে খলিল হাওলাদার (৩৫) দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিলেন। গত ১০ এপ্রিল রাত ১০টার দিকে খলিল অশ্লীল গালাগালি করে তাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন। মেয়ে নাজমা বেগমও অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, দুই ছেলের কেউই মায়ের দেখভাল করতে চান না। বৃদ্ধা হাজেরা বিবি নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা জানান, অভিযোগ পাওয়ার পর বৃদ্ধাকে নিয়ে বাড়িতে গেলে ছেলেরা দরজা খোলেননি। অভিযুক্ত খলিলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ছেলেরা থানাকে জানিয়েছেন, আগামী শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক করবেন। বৃদ্ধা প্রশাসনের কাছে আইনি সুরক্ষা ও স্বামীর ঘরে থাকার অধিকার চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট