1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

গলাচিপায় সালিশের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

গলাচিপায় সালিশের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সালিশে বিপক্ষে কথা বলাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই দুলাল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কাচারিকান্দা গ্রামের মোতাহার মোল্লার ছেলে এবং গ্রেপ্তার দুলাল মোল্লা একই এলাকার কাঞ্চন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে তার বাবা কাঞ্চন মোল্লা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে আসছিলেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে কাঞ্চন মোল্লা স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান দেওয়ানের কাছে অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইয়ের ছেলে শহিদুল ইসলাম। পরে দুলালকে ডেকে এনে সালিশ বসানো হয়। সেখানে চাচার পক্ষে কথা বলায় শহিদুলের ওপর ক্ষিপ্ত হন দুলাল।

ইউপি সদস্য মিজানুর রহমান দেওয়ান জানান, অভিযোগের ভিত্তিতে দুলালকে ডাকা হলে তিনি তা অস্বীকার করে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সবাইকে বাড়িতে পাঠিয়ে পরে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মধ্যরাতে শহিদুলকে কুপিয়ে হত্যার খবর পাওয়া যায়।

নিহতের ছোট ভাই রফিক মোল্লা বলেন, দুলাল মোল্লা নিয়মিত তাদের পরিবারকে খুন-জখমের হুমকি দিতেন। অভিযোগ জানাতে গেলে ওই রাতে ধারালো অস্ত্র দিয়ে শহিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বাবা মোতাহার মোল্লা গলাচিপা থানায় দুলাল মোল্লার নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।

গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তার দুলাল মোল্লাকে আদালতে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট