1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

বাহাদুরপুর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

বাহাদুরপুর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাহাদুরপুর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে বি.জি ইউনিয়ন একাডেমি মাঠে বর্ণাঢ্য নববর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ ভরে ওঠে আনন্দ-উচ্ছ্বাসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং সুবিদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম দোলন মুন্সি, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব শহিদুল ইসলাম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আঃ কাদের খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইনুল ইসলাম বাবুল এবং যুবদলের সহ-সভাপতি মোঃ নান্না তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারঘোনা ২নং ওয়ার্ডের মেম্বার আঃ লতিফ খান এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন বছর হোক সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বহনকারী। তারা সমাজে ঐক্য, উন্নয়ন ও সংস্কৃতিচর্চা বৃদ্ধির আহ্বান জানান।

সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত ও বিভিন্ন আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক সংগঠন বাহাদুরপুর সাংস্কৃতিক সংঘের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট