1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ঝালকাঠীর নলছিটিতে আলোচিত ইকবাল হত্যায় ইউপি সদস্য বাদল আটক

ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 


‎নলছিটিতে আলোচিত ইকবাল হত্যায় ইউপি সদস্য বাদল আটক

‎ঝালকাঠী জেলা প্রতিনিধি :- ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে দুর্বৃত্তদের হামলায় হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি ইউপি সদস্য মো. বাদল হোসেনকে আটক করেছে পুলিশ।

‎সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌউকাঠি বাজার সংলগ্ন একটি বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদল হোসেন নাচনমহল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নের দফাদার আব্দুল মজিদের ছেলে।

‎পুলিশ জানায়, রোববার (১২ এপ্রিল) রাতে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বাদল হোসেনকে প্রধান আসামি করা হয়।

‎নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল সরকার’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

‎আটকের বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম খবরের কাগজকে জানান, হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি হিসেবে বাদল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট