1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

৫ নং সুবিদপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা  জানালেন রহমাতুল্লাহ খান মিঠুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

 

৫ নং সুবিদপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা  জানালেন রহমাতুল্লাহ খান মিঠুন

​নিজস্ব প্রতিবেদক পহেলা বৈশাখ, ১৪৩৩

​বাংলা নববর্ষ উপলক্ষে ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুবিদপুর  ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদ এর সিনিয়র যুগ্ম আহবায়ক, বাংলাদেশ সেন্ট্রাল ল’ ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ঝালকাঠি জেলা যুগ্ম আহবায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা   বিশিষ্ট সমাজসেবক  মোঃ রহমাতুল্লাহ খান মিঠুন।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পুরোনো বছরের সব গ্লানি মুছে দিয়ে নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

​সুবিদপুর ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি একটি উন্নয়নমূলক, মানসম্মত শিক্ষা-বান্ধব, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গঠনের স্বপ্ন দেখি। যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।”

​মোঃ রাহমাতুল্লাহ খান মিঠুন তার বার্তায় সামাজিক সংহতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব।” এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

​পরিশেষে, নববর্ষের নতুন আশায় এবং নতুন প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

​শুভ নববর্ষ ১৪৩৩!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট