1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম খান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম খান

স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ উপলক্ষে ৫ নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, মরহুম এটিএম সুলতান আহমেদ খান মাস্টারের সুযোগ্য সন্তান, সৎ, নির্ভীক ও আদর্শবান সমাজসেবক মোঃ নিজাম খান ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন সম্ভাবনার প্রতীক। এই নতুন বছরকে ঘিরে তিনি একটি উন্নয়নমূলক, শিক্ষা-কেন্দ্রিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব।” এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

নববর্ষে নতুন আশায়, নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট