1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিক্ষার্থীর আর্তি—“মিথ্যা মামলার বোঝা নিয়ে আর কত?”

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিক্ষার্থীর আর্তি—“মিথ্যা মামলার বোঝা নিয়ে আর কত?”
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক মেধাবী শিক্ষার্থীর জীবন যেন হঠাৎ করেই থমকে গেছে একটি “মিথ্যা মামলার” ভারে। স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার, কিন্তু সেই স্বপ্নের পথে এখন দাঁড়িয়ে আছে ভয়, আতঙ্ক আর আদালতের বারান্দা।

হাসিবুন নাহার সিনহা—গলাচিপা মহিলা কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের কন্যা এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে আসা এই শিক্ষার্থী আজ নিজেকে খুঁজে পাচ্ছে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ভেতর।

গত ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার মাঝেই তার জীবনে নেমে আসে এই দুর্যোগ। অভিযোগে উল্লেখ করা হয় ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার একটি ঘটনা—ঠিক সেই সময়টাতেই হাসিবুন নাহার সিনহা পরীক্ষার হলে বসে ইংরেজি পরীক্ষা দিচ্ছিল। তবুও, তাকে করা হয় মামলার ১২ নম্বর আসামি।

এরপর থেকেই শুরু হয় তার দুঃসহ দিনরাত্রি। গ্রেপ্তারের ভয়ে নিজ বাড়িতে থাকতে পারেনি সে। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে লুকিয়ে লুকিয়ে দিতে হয়েছে পরবর্তী পরীক্ষাগুলো। পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ভেঙে পড়ে, তবুও হাল ছাড়েনি সে।

সব প্রতিকূলতা পেরিয়ে, গলাচিপা উপজেলা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সে প্রমাণ করেছে নিজের মেধা ও অদম্য মনোবল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার হাতে তুলে দিয়েছেন ক্রেস্ট ও সনদ—একটি অর্জন, যা আনন্দের হওয়ার কথা ছিল, কিন্তু তার হৃদয়ে সেই আনন্দ মিশে গেছে অজানা কষ্টে।

হাসিবুন জানায়, “যদি আমাকে এই মিথ্যা মামলায় জড়ানো না হতো, তাহলে আমি আরও ভালো ফলাফল করতে পারতাম, মেধা তালিকায় স্থান পেতাম।”

আজও সেই মামলার ভার বইতে হচ্ছে তাকে। আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, যার প্রভাব পড়ছে তার পড়াশোনায় এবং মানসিক জীবনে।

একজন শিক্ষার্থী হিসেবে, একজন স্বপ্নবাজ কিশোরী হিসেবে—সে এখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মানুষের কাছে ন্যায়বিচার চায়। তার কণ্ঠে শোনা যায় আকুতি—

“মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং পটুয়াখালী–৩ আসনের এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর আংকেলের কাছে আমি বিচার চাই।

আমি যেন আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, আমার পড়াশোনা যেন আর বাধাগ্রস্ত না হয়।”

একটি মেধাবী প্রাণ আজ ন্যায়বিচারের প্রত্যাশায়। প্রশ্ন একটাই—তার এই আর্তি কি পৌঁছাবে দায়িত্বশীলদের কানে? নাকি একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে যাবে বিচারহীনতার অন্ধকারে?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট