নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাওন ও তাঁর ফুপু শাহাজাদী রেকসনার বিরুদ্ধে প্রতিবেশীর একটি ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে| দলীয় প্রভাব বিস্তার করে ওই ভবনের পাশ ঘেষে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে তাঁরা| এতে বাধা দিলে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন ওই ছাত্রদল নেতা| সোমবার সকালে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লাবনী আক্তার নামে এক নারী| তিনি শহরের পূর্ব মালিপুর বিআইপি সড়ক এলাকার বাসিন্দা|
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাবনী আক্তার অভিযোগ করেন, তাঁর শ্বশুর মোহাম্মদ আলী তালুকদার ২২ বছর আগে আফরোজা নিলু নামে এক নারীর কাছ থেকে পূর্ব মালিপুর বিআইপি সড়ক এলাকায় আড়াই শতাংশ জমি কেনেন| পরে নিলুর ভাইদের কাছ থেকে আরও ০.৫৫ শতাংশ জমি কিনে ২০১৯ সালে বাড়ি নির্মাণ শুরু করেন| পাশ্ববর্তী জমির মালিক শাহাজাদী রেকসনা ও তাঁর ভাইয়ের ছেলে নলছিটি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাওন এতে বাধা দিয়ে আসছেন| এক পর্যায়ে তাঁরা আদালতের মাধ্যমে জমিতে ১৪৪ ধারা জারি করেন| এ ঘটনায় স্থানীয়দের উদ্যোগে সালিস ˆবঠকের মাধ্যমে জমি মেপে উভয় পক্ষকে নিজ নিজ অংশ বুঝিয়ে দেওয়া হয়| মামলাটিও নিষ্পত্তি করা হয় বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন|
লাবনী জানান, সালিস ˆবঠকের পর তাঁরা একতলা ভবন নির্মাণ করে বসবাস শুরু করলেও কার্নিশের জমি ও সীমানা প্রাচীর বেআইনিভাবে দখল করে রাখা হয়| একাধিকবার বলার পরও তা দখলমুক্ত করা হয়নি| ২০২৬ সালে দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করার পর পুনরায় বাধা প্রদান করে তাঁরা| আদালতে আবারও ১৪৪ ধারা (মামলা নং-৭১/২০২৬ (নল)) জারি করা হয়| পরে আদালত কাগজপত্র পর্যালোচনা করে তাদের পক্ষে রায় দিয়ে মামলা নিষ্পত্তি করে বলে তিনি জানান|
মামলা নিষ্পত্তির পরও শাহাজাদী রেকসনা ও মেহেদী হাসান শাওনসহ কয়েকজন পুনরায় তাদের হুমকি প্রদান করেন| এ বিষয়ে তারা নলছিটি থানায় একটি লিখিত অভিযোগও দাখিল করেছেন|
লাবনী আক্তার বলেন, আমাদের সাবকবলা জমিতে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন করতে চাই এবং দখল ও হুমকি থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা কামনা করছি|
এ ব্যাপারে নলছিটি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাওন বলেন, আমার ফুপুর ˆপত্রিক জমির ভেতরে মোহাম্মদ আলী ও তাঁর দুই ছেলে ভবন নির্মাণ করছেন| এতে বাধা দিলে তাঁরা আমাদের হুমকি দিচ্ছে| এ ব্যাপারে আমরা সংবাদ সম্মেলন করার পরে তাঁরাও একটি পাল্টা সংবাদ সম্মেলন করে আমাদের নামে অপপ্রচার করছে| প্রশাসনের মাধ্যমে প্রকৃত ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।