1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

কসবায় ইয়াবা সেবনে অস্বীকৃতি: যুবকের পুরুষাঙ্গে কামড়ে জখম, থানায় মামলা

জুয়েল রানা, ​নিজস্ব প্রতিবেদক, কসবা |
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

‎কসবায় ইয়াবা সেবনে অস্বীকৃতি: যুবকের পুরুষাঙ্গে কামড়ে জখম, থানায় মামলা

‎মোঃ জুয়েল রানা, ​নিজস্ব প্রতিবেদক, কসবা |
‎​ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইয়াবা সেবনে রাজি না হওয়ায় রাকিব (৩০) নামে এক যুবকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি তার পুরুষাঙ্গে কামড়ে দিয়ে গুরুতর জখম করেছে বলে জানা গেছে।
‎​
‎ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পূর্ব খাদলা এলাকায় সালদা নদীর পাড়ে এই ঘটনা ঘটে। পূর্ব খাদলা গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে রাকিবকে একই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আরিফ মিয়া (৪০) ও তার সহযোগীরা ইয়াবা সেবনের জন্য চাপ দেয়। রাকিব মাদক সেবনে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

‎অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা রাকিবকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার একপর্যায়ে তার পুরুষাঙ্গে কামড় দিয়ে মারাত্মক জখম করে। এসময় তার কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫নং পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎এ ঘটনায় রাকিব বাদী হয়ে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন (এসডিআর নং ১২০৩/২৬)। মামলায় আরিফ মিয়াসহ ৩/৪ জনকে আসামি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত।
‎​
‎কসবা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট