1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

মাদারঘোনা খান বাড়ি সাবেক মেম্বার আব্দুল লতিফ খানের জানাজা সম্পন্ন

এম কে কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

মাদারঘোনা খান বাড়ি সাবেক মেম্বার আব্দুল লতিফ খানের জানাজা সম্পন্ন

এম কে কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদারঘোনা খান বাড়ির সম্মানিত বাসিন্দা ও সাবেক মেম্বার জনাব আব্দুল লতিফ খানের জানাজা নামাজ আজ মাগরিব বাদ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম আব্দুল লতিফ খান একজন সৎ, বিনয়ী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—এটাই সকলের প্রার্থনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট