1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

পটুয়াখালীর গলাচিপায় গাছের সাথে শত্রুতা, আদালতে মামলা !

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

গলাচিপায় গাছের সাথে শত্রুতা, আদালতে মামলা !

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোকছেদ আলী হাং (৬৩) বাগানের বিভিন্ন প্রজাতির চারাগাছ কেটে ও উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে মোঃ বেল্লাল শিকদার (৪৫) এর বিরুদ্ধে। গাছের মালিক মোঃ মোকছেদ আলী হাওলাদার হলেন উপজেলার গোলখালী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শের আলী হাওলাদার এর ছেলে। আর গাছ অনিষ্টকারী মোঃ বেল্লাল শিকদার গং হলেন একই গ্রামের আবদুল হক শিকদার এর ছেলে। ০১/০৩/২০২৬ তারিখ রোজ রবিবার সকাল আনুমানিক ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
মামলা সূত্রে ও বাগানের মালিক মোঃ মোকছেদ আলী হাওলাদার জানান, বেল্লাল শিকদার, আঃ রাজ্জাক শিকদার, মোঃ সাইফুল, মোঃ শামিম, মোঃ সোহরাব রোববার সকাল ৮ টার দিকে তার বাগানের ১২ পিস রেন্ডি গাছ, ১৫০ পিস পেপে সব্জি গাছ, ঘেরের রুই, কাতল, মৃগেল, চিংড়ি, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ জোর পূর্বক ধরে নিয়ে। এ ব্যাপারে মোকছেদ আলী হাওলাদার এর স্ত্রী রিজিয়া বেগম বলেন, আমার স্বামীর বাগানের গাছ কেটে ফেলে ও ঘেরের মাছ জোর পূর্বক এরা সকলে মিলে ধরে নিয়ে যায়। মোকছেদ আলী হাওলাদার এর ছেলে মোঃ শিপন হাওলাদার বলেন, বেল্লাল শিকদার গং এর তান্ডবে আমরা অতিষ্ট। সঠিক বিচারের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি। ০৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসার মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে প্রতিপক্ষ বেল্লাল শিকদার এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। মোকছেদ আলী হাওলাদার কোন বিচার না পেয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, মামলাটি এখন ও থানায় আসে নি। আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট