1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

নলছিটিতে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ

মো: সোহেল রানা স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জেরে গিয়াস মল্লিক নামের এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ব্যাপারে আহত গিয়াস মল্লিক নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার নলছিটি পৌর এলাকার গৌরিপাশা গ্রামের বাসিন্দা ও আহত গিয়াস মল্লিকের প্রতিবেশী রহিম মল্লিক কিছুদিন আগে গিয়াস মল্লিকসহ চারজনের বিরুদ্ধে নলছিটি থানায় একটি সাধারণ ডায়রি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে রহিম মল্লিক, নজরুল মল্লিক, ফয়সাল মল্লিকসহ আরও কয়েকজন মিলে গিয়াস মল্লিককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরন করে।

গিয়াস মল্লিক জানান, রহিম মল্লিক যখন আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বিষয়ে অভিযোগ এনে নলছিটি থানায় সাধারণ ডায়রি করেন তখন আমি জেলে ছিলাম। জেলে থেকে আমি কিভাবে তাকে হুমকি দেই। এই কথা জিজ্ঞেস করায় তারা আমার উপর হামলা করে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট