1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

নলছিটিতে ১ হাজার ৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমানা

মোঃ এনামুল হক বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

নলছিটিতে ১ হাজার ৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমানা।

এনামুল হক শিকদার, বিশেষ প্রতিনিধিঃ-

 

ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ কেজি ঝাটকা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অবৈধভাবে ঝাটকা মাছ পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বাসটি থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ঝাটকা মাছ উদ্ধার করা হয়।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজভী আহমেদ সবুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাসের চালকসহ তিনজন স্টাফকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দ করা ঝাটকা মাছগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণের স্বার্থে ঝাটকা আহরণ, বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট