1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ঝালকাঠিতে কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি

মনিরুজ্জামান মনির স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি

মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ
ঝালকাঠিতে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ নান্না খলিফার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি সরকারি লিজ নিয়ে ওই পুকুরে মাছ চাষ করে আসছিলেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় জোরপূর্বক তার কাছ থেকে পুকুরটি দখল করা হয়। পরবর্তীতে ৫ আগস্টের পর তিনি পুনরায় সেখানে মাছ চাষ শুরু করেন।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়। এ বিষয়ে তিনি প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরে থাকা সব মাছ মরে ভেসে ওঠে, যার আর্থিক ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তাকে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়ে বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট