1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

‎​কসবায় জ্বালানি তেলের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

‎​কসবায় জ্বালানি তেলের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

‎মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি:-
‎​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎​শুক্রবার (২৭ মার্চ) উপজেলার কুটি চৌমুহনী, বায়েক চৌমুহনী ও নোয়াগাঁও মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।
‎​আদালত সূত্রে জানা গেছে, বায়েক চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনার সময় ফুল মিয়া মেম্বারের দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫,০০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

‎​অন্যদিকে, নোয়াগাঁও মোড় এলাকায় তদারকি করার সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির দায়ে শাহ আলম (৬২) নামের এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

‎​অভিযান চলাকালে কর্মকর্তারা মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনসহ বিভিন্ন জ্বালানি তেলের দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
‎​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে কেউ যেন জ্বালানি তেলের অতিরিক্ত দাম না রাখতে পারে, সেজন্য এই তদারকি শুরু হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট