1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

 

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

ঝালকাঠির নলছিটিতে নানান আয়োজনে পালিত হয়েছে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস।এ উপলক্ষে নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে নলছিটির ফেরিঘাটে একাত্তরের বদ্ধভূমিতে পুস্পস্তবক অর্পন করে দিনের কর্মসূচি শুরু করা হয়।

এরপর সকাল আটটায় উপজেলার চায়না মাঠে পতাকা উত্তোলন,স্বাধীনতা দিবস প্যারেড ও ডিস্প্লে আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা) সেগুফতা মেহনাজ ও নলছিটি থানা পুলিশের অফিসার্স ইন চার্জ আরিফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সহকারী কমিশনার (ভূমি) রেজভী আহমেদ সবুজ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক বাকসু এজিএস শেখ নেয়ামুল করিম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উপজেলা নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার ও তার মেয়ে,শহীদ শরীফ ওসমান হাদীর বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেন ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার নলছিটির নেতৃবৃন্দ।

ব্যাচ পড়ানো,কুরআন তিলওয়াত,গিতা পাঠ,জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ,সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ,অফিসার্স ইন চার্জ (ওসি) আরিফুল আলম।

এরপর নলছিটি থানা পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,আনসার ভিডিপি,নলছিটি ডিগ্রী কলেজ,মাওলানা গোলাম মোস্তফা খান মহিলা কলেজ,নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়,নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,নান্দিকাঠী আদর্শ বিদ্যালয়,নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,পৌর আদর্শ প্রাথমিক বিদ্যালয়,নান্দিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস প্যারেডে মার্চ ও সালাম প্রদর্শন করে মাঠ প্রদক্ষিন করেন।

মার্চ শেষে মনোজ্ঞ ডিস্প্লে প্রদর্শন করে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়,বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিস্প্লে প্রদর্শন করে।ডিস্প্লে শেষে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমীনের অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) সেগুফতা মেহনাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট