1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

পটুয়াখালীর কালাইয়া থেকে বিপুল পরিমাণ পোস্তদানা ও সুপারি জব্দ

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কালাইয়া থেকে বিপুল পরিমাণ পোস্তদানা ও সুপারি জব্দ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া বন্দরের ধানহাটখলা এলাকা থেকে বিপুল পরিমাণ পোস্তদানা (নিষিদ্ধ আফিম পপি বীজ) ও সুপারি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি স্টিল ট্রলার ও দুটি কাভার ভ্যান ট্রাকও জব্দ করা হয়।

বুধবার (১৭ মার্চ) গভীর রাতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ধানহাটখলা বাজার সংলগ্ন নদীপথে একটি কার্গো জাহাজ থেকে অবৈধ মাদক ও বার্মা সুপারি পাচারের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা জাহাজটি আটক করে তল্লাশি চালান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্গো জাহাজে থাকা বিপুল পরিমাণ পোস্তদানা ও সুপারি জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত ট্রলার চালক ও সংশ্লিষ্টরা স্থানীয়দের ঘেরাও সত্ত্বেও পুলিশের বিলম্বে উপস্থিতির সুযোগে পালিয়ে যায়।

বাউফল থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল বৈধ কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। মাদকের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজ্জাদুল ইসলাম সজল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশ সুপারের নির্দেশনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সুপারির চালান দেখাতে পারলেও অন্যান্য মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ভারত ও মিয়ানমার থেকে চোরাই পথে সুপারি ও অন্যান্য পণ্যের আড়ালে পপি সিড, ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশে প্রবেশ করাচ্ছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট