1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

কসবায় সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এম মারুফ হাসানের বাসভবন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

 

‎​কসবায় সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এম মারুফ হাসানের বাসভবন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‎​মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন কসবা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভ্যাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম মারুফ হাসানের বাসভবন( মান্দার পুর) গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। গত রবিবার (২২ মার্চ) তার নিজ বাসভবনে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ড. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক সামসুল হক বাবুল এবং আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব গোলাম হাবীর সায়্যিদি।

‎​এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এম মারুফ হাসানের অসংখ্য শুভাকাঙ্ক্ষী এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।​অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

‎​এ সময় এম মারুফ হাসান উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কসবা উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, “ঈদের এই আনন্দ যেন আমাদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট