কসবায় ব্যাংকার্স সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত: জনকল্যাণে কাজ করার অঙ্গীকার
মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি:- "যেথায় থাকি যে যেখানে, বাঁধন থাকুক কসবার টানে"—এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কসবা ব্যাংকার্স সোসাইটি’র ঈদ পুনর্মিলনী। রোববার (২২ মার্চ, ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে দেশের বিভিন্ন ব্যাংকে কর্মরত কসবার কৃতি সন্তানদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব খাইরুল এনাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক জনাব লিয়াকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আসিফ খান ও জনাব মনির: যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ব্যাংকার্স এসোসিয়েশন।
সোনালী ব্যাংক পিএলসি (প্রধান কার্যালয়): ডিজিএম জনাব মোহাম্মদ শাহবীর, ডিজিএম (ইনফ্রা আইটি) জনাব মামুনুর রশীদ এবং ডিজিএম জনাব খাইরুন্নেছা খানম, সোনালী ব্যাংক কসবা শাখা: সাবেক ব্যবস্থাপক ও ওপেনিং ম্যানেজার জনাব মোহাম্মদ হোসেন এবং বর্তমান ব্যবস্থাপক জনাব মোঃ সানাউল হক সরকার,অগ্রণী ব্যাংকের এজিএম জনাব নাজাত হোসেন এবং জনতা ব্যাংকের এজিএম জনাব ওবায়দুল হক টিপু,এছাড়া প্রাইম ব্যাংকের জনাব আশরাফুল ইসলাম সোহেল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনাব মাজহারুল ইসলাম শাহীন এবং ব্র্যাক ব্যাংকের জনাব শফিউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন ব্যাংকারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের ‘প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা করেন সোসাইটির সেক্রেটারি ও রূপালী ব্যাংক পিএলসি-র প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে কেবল পেশাগত উৎকর্ষ নয়, বরং এলাকার সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে কসবার হতদরিদ্র মেধাবী ছাত্রদের পাশে থাকা, শিক্ষা খাতের উন্নয়ন এবং অবহেলিত মানুষের জন্য জনকল্যাণমুখী কাজ করার অঙ্গীকার করা হয়।
আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে আয়োজিত সাংস্কৃতিক পর্বটি ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্ট ব্যাংকের জনাব জিয়া উদ্দিন পলাশ এবং মিডল্যান্ড ব্যাংকের জনাব বাকি বিল্লাহ। সবশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।