1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

পটুয়াখালীর গলাচিপার হরিদেবপুর খেয়াঘাটে দখল ও ভাঙচুর, নগদ টাকা লুটের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

গলাচিপার হরিদেবপুর খেয়াঘাটে দখল ও ভাঙচুর, নগদ টাকা লুটের অভিযোগ
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দখল, ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিবুলাল দাস সরকার বৈধভাবে ইজারা নিয়ে হরিদেবপুর খেয়াঘাট পরিচালনা করে আসছিলেন। তার তত্ত্বাবধানে ঘাটটির কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবেই চলছিল।
কিন্তু হঠাৎ করে একদল প্রভাবশালী ব্যক্তি ‘অদৃশ্য শক্তির’ ছত্রছায়ায় ঘাটটি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা ঘাটে ভাঙচুর চালায় এবং ক্যাশবক্সে থাকা প্রায় ৭২ হাজার টাকা ও তরমুজ পার্টির কাছ থেকে নেওয়া ২৫ হাজার টাকাসহ মোট উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।
এছাড়া, ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরাগুলোও ভাঙচুর করা হয়, ফলে ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিচালিত একটি খেয়াঘাটে হঠাৎ দখল ও লুটপাটের ঘটনা স্থানীয় জনমনে নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি করেছে। দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট