1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিশেষ নাগরিক সভা ও পরিবেশ রক্ষা আন্দোলনের কমিটি গঠন।

বালী তাইফুর রহমান তূর্য
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিশেষ নাগরিক সভা ও পরিবেশ রক্ষা আন্দোলনের কমিটি গঠন।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধিঃ

গাছপালা, নদীনালা ও ঝালকাঠির সামগ্রিক প্রাণপ্রকৃতি রক্ষায় একটি সার্বক্ষণিক নাগরিক প্ল্যাটফর্ম গঠনের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে ঝালকাঠির সর্বস্তরের সচেতন নাগরিকদের অংশগ্রহণে বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুর ৩টায় ঝালকাঠি প্রেসক্লাবে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক তৌহিদ হসেন খান এবং সঞ্চালনা করেন প্রেসক্লাব সদস্য ও স্টার নিউজের জেলা প্রতিনিধি ঈসমাইল মুসাফির। সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হলে সংগঠিতভাবে কাজ করার বিকল্প নেই। বিশেষ করে নদী দখল, বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণ রোধে একটি সক্রিয় নাগরিক প্ল্যাটফর্ম সময়ের দাবি।

সভায় বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদা, সাধারণ সম্পাদক আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম জলিল, সদস্য মো.শফিউল ইসলাম সৈকত,দুলাল সাহা,নলছিটির সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।এসময় তারা সাম্প্রতিক ঝালকাঠির দুই হাজার গাছ কাটার চক্রান্তের আলোচিত  ঘটনায় আলোকপাত করেন এবং গাছ কাটা বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিবেশ সংরক্ষণে কাজ করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদসহ মোট ৮০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে নির্বাহী সদস্য ৫০ জন এবং সাধারণ সদস্য ৩০ জন।এতে আক্কাস সিকদারকে সভাপতি ও ইসমাইল মুসাফিরকে সাধারণ সম্পাদক দায়িত্ব দেয়া হয়।

নবগঠিত এই কমিটির মাধ্যমে ঝালকাঠির পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে, জনমত গঠন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সভায় উপস্থিতরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট