1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

বিনাউটি ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মো বাবুল হায়দার

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

‎​বিনাউটি ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মো বাবুল হায়দার

‎​মো জুয়েল রানা, কসবা( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:-
‎​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি শ্রমিকদলের সদস্য মো বাবুল হায়দার কসবা উপজেলাসহ বিনাউটি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
‎​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও সাম্যের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আমার প্রাণের ইউনিয়ন বিনাউটির প্রতিটি মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সংহতি।”
‎​
‎ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের এই কৃতি সন্তান ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম দুঃসময়ে তিনি বিনাউটি ইউনিয়নের নির্যাতিত ও নিপীড়িত বিএনপি নেতা-কর্মীদের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
‎​
‎উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে নানা প্রতিকূলতা ও দমনের মুখেও তিনি রাজপথ ছাড়েননি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে করা ছাড়াও শত জুলুম-হুলিয়া ও মামলার পরেও তিনি দলের আদর্শ এবং এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন।
‎​
‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবক হিসেবে বিনাউটি ইউনিয়ন ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বৈষম্যমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন।
‎​শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট