বিনাউটি ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আমজাদ হোসেন রতন
মো জুয়েল রানা, কসবা( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রতন কসবা উপজেলাসহ বিনাউটি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও সাম্যের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আমার প্রাণের ইউনিয়ন বিনাউটির প্রতিটি মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সংহতি।"
ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর গ্রামের এই কৃতি সন্তান ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম দুঃসময়ে তিনি বিনাউটি ইউনিয়নের নির্যাতিত ও নিপীড়িত বিএনপি নেতা-কর্মীদের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে নানা প্রতিকূলতা ও দমনের মুখেও তিনি রাজপথ ছাড়েননি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি বিগত নির্বাচনেও চেয়ারম্যান পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শত জুলুম-হুলিয়া ও মামলার পরেও তিনি দলের আদর্শ এবং এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবক হিসেবে বিনাউটি ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।