1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৩৯ বার পড়া হয়েছে

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

সাথী আক্তার, বিশেষ
প্রতিনিধিঃ গলাচিপা, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি হাসপাতালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে হাসপাতালের আশেপাশে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার বন্ধে বিভিন্ন জায়গা পরিষ্কার করা এবং রোগীদের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ আল-আমিন (জুনিয়র কনসালটেন্ট,মেডিসিন) ডা.মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ, ডা. নোমান পারভেজ(আবাসিক মেডিকেল অফিসার), ডা.তুষার আহমেদ,ডা. আতাউর রহমান ও ডা. মোহাম্মদ নুর উদ্দিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে আজ এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে হাসপাতাল ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট