1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

সংসদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন, এলাকাবাসীর কাছে দোয়া কামনা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৫৭ বার পড়া হয়েছে

 

সংসদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন, এলাকাবাসীর কাছে দোয়া কামনা

বিশেষ প্রতিনিধি।।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। সংসদে যাওয়ার আগে তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন তিনি।

এ সময় তিনি কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটার সকল সম্মানিত ভোটার, নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন,আপনাদের সমর্থন ও ভালোবাসায় আমি জাতীয় সংসদের সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছি।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছি। আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি এবং এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

এমপি মোশাররফ হোসেন আরও বলেন, পটুয়াখালী-৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে তিনি সংসদে সোচ্চার থাকবেন। বিশেষ করে পর্যটন নগরী কুয়াকাটা, উপকূলীয় জনপদ রাঙ্গাবালী, মহিপুর ও কলাপাড়ার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করে যাবেন।

তিনি শেষ করেন এই দোয়ার মাধ্যমে—
“মহান আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টা কবুল করেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট