1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

নলছিটিতে নারীকে শারিরীক নির্যাতন কবরস্থানের বেড়া ভাঙচুরের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

এম কে কাইয়ুম নলছিটি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৭৮ বার পড়া হয়েছে

 

নলছিটিতে নারীকে শারিরীক নির্যাতন
কবরস্থানের বেড়া ভাঙচুরের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

এম কে কাইয়ুম নলছিটি  প্রতিনিধি \
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামে নারীকে শারিরীক নির্যাতন ও এক ব্যবসায়ীর পারিবারিক কবরস্থানের বেড়া ভাঙচুর ও দুই বৃদ্ধকে মারধরের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত ওই নারী ঝালকাঠির আদালতে একটি মামলা দায়ের করলেও প্রতিপক্ষ বাচ্চু হাওলাদার, ফারুক হাওলাদার, ইউনুস হাওলাদার সাকিব এবং আরাফাতের ভয়ে এলাকার অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তাদের বিরুদ্ধে কথা বললেই হামলা মামলার শিকার হতে হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বেলা ১২টায় নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ব্যবসায়ী শামিম হাওলাদার ও নির্যাতনের শিকার মুন্নি আক্তার। লিখিত বক্তব্যে মো. শামীম হাওলাদার অভিযোগ করেন, সিদ্দকাঠি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বিরাট গ্রামে মো. শহিদ হোসেন মেম্বারের বাড়ির সামনে তাদের পারিবারিক কবরস্থান রয়েছে। পাশের বাড়ির বাসিন্দা বাচ্চু হাওলাদার, ফারুক হাওলাদার, ইউনুস হাওলাদার, সাকিব ও আরাফাতসহ কয়েকজন তাদের পারিবারিক কবরস্থানের দেওয়া বেড়া ভেঙে ফেলে। কবর স্থানের ভেতরে তাদের জমি রয়েছে দাবি করে বেড়া ভেঙে ফেলেন তাঁরা। এ ঘটনার প্রতিবাদ করলে তাঁর বাবা আব্দুল জলিল হাওলাদার ও দাদা শাহজাহান হাওলাদার মারধর করেন প্রতিপক্ষরা। একপর্যায়ে দেশীয় অস্ত্র রামদা নিয়ে তাদের ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাঁরা দৌঁড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নেন। ঘটনার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ ঘটনায় গত ৯ মার্চ নলছিটি থানায় বাচ্চু হাওলাদার, ফারুক হাওলাদার, ইউনুস হাওলাদার, সাকিব ও আরাফাতের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযুক্ত বাচ্চু হাওলাদার এলাকায় একজন চিহ্নিত ভূমিদস্যু এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি জানান।
এদিকে এই বাহিনীর হাতে নির্যাতিত এক নারীও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, গত ২৯ জানুয়ারি সন্ধ্যার পর তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায় ওই বাহিনী। এ ঘটনায় তিনি ২ ফেব্রুয়ারি ঝালকাঠি আদালতে বাচ্চু হাওলাদার, লালন, মনির হাওলাদার, হারুন হাওলাদার, ফারুক হাওলাদার, আরাফাত ও সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা, অত্যাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এব্যাপারে অভিযুক্ত বাচ্চু হাওলাদার বলেন, আমাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে শামিমদের। আমরা তাদের ওপর কোন হামলা করিনি। আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট