1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

কসবায় ১৯ মামলার আসামি ছাত্রদল নেতা ‘বাদশা জুয়েল’ গ্রেফতার

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৫২ বার পড়া হয়েছে

 

‎​কসবায় ১৯ মামলার আসামি ছাত্রদল নেতা ‘বাদশা জুয়েল’ গ্রেফতার
‎
‎​মো জুয়েল রানা,কসবা(ব্রাহ্মণবাড়ীয়া)-প্রতিনিধি কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কাইয়ুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জুয়েল ওরফে বাদশা জুয়েলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।
‎​
‎ পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাদশা জুয়েলকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে থাকা ১৯টি মামলার মধ্যে দুটিতে আগে থেকেই আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। গ্রেফতারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
‎​
‎স্থানীয় সচেতন মহলের মতে, কসবায় মাদকের বিস্তার রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে সাধারণ মানুষের অভিযোগ, অনেক সময় অভিযান শুরুর আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মূল হোতারা আত্মগোপনে চলে যায়। বাদশা জুয়েলের মতো অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও একইভাবে কঠোর ও নিরপেক্ষ অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
‎
‎ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
‎​
‎আইন বিশ্লেষকরা মনে করছেন, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা পুলিশের রুটিন দায়িত্ব হলেও কসবার বর্তমান পরিস্থিতিতে এটি মাদকের বিরুদ্ধে একটি কঠোর বার্তা। ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চললে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট