1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

কসবায় ১০ ইউনিয়ন ও পৌরসভার এতিমখানায় সরকারি খেজুর বরাদ্দ: বিতরণের প্রস্তুতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

 

‎​কসবায় ১০ ইউনিয়ন ও পৌরসভার এতিমখানায় সরকারি খেজুর বরাদ্দ: বিতরণের প্রস্তুতি
‎
‎​মো জুয়েল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-
‎পবিত্র রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন এতিমখানা ও আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বরাদ্দ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‎​
‎ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মোট ১০টি ইউনিয়ন পরিষদের অনুকূলে ২০ কার্টুন এবং কসবা পৌরসভার জন্য ১০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এই খেজুরগুলো উপজেলার নিবন্ধিত বিভিন্ন এতিমখানা ও আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
‎​
‎বরাদ্দকৃত এই খেজুর এখনো বিতরণ করা হয়নি। সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
‎​
‎ এই বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ভেরিফাইড ফেসবুক পেজে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে এই বরাদ্দ পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
‎​উপজেলার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের কল্যাণে সরকারের এই বিশেষ সহায়তা যথাসময়ে সুফলভোগীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট