1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

পটুয়াখালীর গলাচিপায় দুই সেতু নির্মাণে ধীরগতি, দুই বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

গলাচিপায় দুই সেতু নির্মাণে ধীরগতি, দুই বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও

সাথী আক্তার, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি, পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ও গজালিয়া ইউনিয়ন ইউনিয়নের দুটি নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘ ছয় বছরেও শেষ হয়নি। একাধিকবার সময়সীমা ও ব্যয় বাড়ানো হলেও দুই বছরের কাজ ৬ বছরেও শেষ না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০ সালে নলুয়াবাগী নদীর ওপর ৩১৫ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়, যার ব্যয় ধরা হয় ৫৬ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফা সময় বাড়ানোর পর কাজ এখনও অসম্পূর্ণ। বর্তমানে সেতুর কিছু অংশে নির্মাণ চললেও পূর্ণাঙ্গ অবকাঠামো দাঁড়ায়নি। একই উপজেলার গজালিয়া নদীর ওপর ভাঙা পুরোনো ব্রিজের জায়গায় ২০২১-২২ অর্থবছরে ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুই পাড়ের বেজমেন্ট ছাড়া দৃশ্যমান অগ্রগতি নেই। স্থানীয়রা জানান, মাঝনদীতে এখনও সেতুর মূল কাঠামোর কাজ শুরু হয়নি। বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশ ও কাঠের পাটাতন বসিয়ে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। তাদের অভিযোগ, কাজ ধীরগতিতে চলছে। কখনো কাজ বন্ধ, কখনো সীমিত পরিসরে চলায় প্রকল্প বারবার পিছিয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন গোলখালী, নলুয়াবাগী, গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ। শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলজিইডির পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, প্রকল্প বাস্তবায়নের পথে কিছু প্রশাসনিক ও কারিগরি জটিলতা ছিল। তাই কাজ শেষ হতে দেরী হচ্ছে। তবে সেতু দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট