1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কসবা উপজেলাবাসীকে এম. মারুফ হাসানের শুভেচ্ছা

মোঃ জুয়েল রানা নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

 

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কসবা উপজেলাবাসীকে এম. মারুফ হাসানের শুভেচ্ছা
‎
‎মো জুয়েল রানা,​নিজস্ব প্রতিবেদক, কসবা: আসন্ন কসবা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব এম. মারুফ হাসান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কসবা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
‎
‎​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
‎​
‎নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করা জনাব এম. মারুফ হাসান বলেন, “আমি সবসময় কসবাবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বাদৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে আমি সাধারণ মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এবার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বৃহত্তর পরিসরে কসবা উপজেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।”
‎
‎উল্লেখ্য যে, এম. মারুফ হাসান একজন সফল ব্যবসায়ী হিসেবে ঢাকার ‘এশিয়ান উইভিং টেক্সটাইল লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মসংস্থান সৃষ্টি ও সমাজসেবায় তার দীর্ঘদিনের অবদান রয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনে একজন অভিজ্ঞ ও দক্ষ প্রার্থী হিসেবে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
‎​
‎তিনি আরও যোগ করেন, “কসবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে একটি স্মার্ট ও উন্নত কসবা গড়ে তুলতে পারি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট