1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

‎​কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,

‎মো জুয়েল রানা,​ কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়ীয়া জেলার
কসবা উপজেলায় ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকা এবং দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গরু বাজারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এই সংঘাতের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
‎​
‎​স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় ৫নং বিনাউটি ইউনিয়ন বিএনপি এই ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে অভিযোগ ওঠে, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এবং ইফতারের ব্যানারেও তার নাম রাখা হয়নি।

‎​ইফতারের আগে আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু তার বক্তব্যে সংসদ নির্বাচনে দলের কিছু নেতাকর্মীর বিতর্কিত ভূমিকা এবং সংসদ সদস্যের মাদক ও ড্রেজারবিরোধী অভিযান নিয়ে দলীয় নেতাকর্মীদের ভর্ৎসনা করে বক্তব্য দেন। এর কিছুক্ষণ পরই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন তার অনুসারীদের নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। ব্যানারে নাম না থাকা এবং ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মীকে দাওয়াত না দেওয়ার বিষয়ে তিনি কড়া আপত্তি জানান।

‎​এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই গ্রুপের কর্মীরা একে অপরের দিকে পানির বোতল ও চেয়ার ছুড়তে শুরু করেন। প্যান্ডেলের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ইফতারে আসা সাধারণ মুসল্লি ও দলীয় সমর্থকরা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। ফলে ইফতার মাহফিলটি সম্পূর্ণ পণ্ড হয়ে যায়।
‎​
‎​
‎​কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ব্যানারে নাম না থাকাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট