1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

কসবায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর প্রাণহানি

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

‎কসবায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর প্রাণহানি

‎​নিজস্ব প্রতিবেদক, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছাফামণি নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র রমজান মাসে বেড়াতে এসে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎​ঘটনার বিবরণ: শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছাফামণি উপজেলার মেহারী ইউনিয়নের পুরকুইল গ্রামের আশরাফুল ইসলামের একমাত্র কন্যা।

‎​পারিবারিক সূত্রে জানা গেছে, ছাফামণির নানা-নানি ও মামারা ওমরাহ পালন করতে যাওয়ায় দুই বোন তাদের সন্তানদের নিয়ে বাবার বাড়িতে (সৈয়দাবাদ) বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে মা লিমা আক্তার ছাফামণিকে খাইয়ে ঘরে রেখে পাশের ঘরে এক আত্মীয়র সাথে কথা বলতে যান। শিশুটি সবার অলক্ষ্যে মায়ের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে যায়। বাড়ির উঠানে অন্য নারীরা কাজে ব্যস্ত থাকায় কেউ তার গতিবিধি খেয়াল করেননি।
‎​ বেশ কিছুক্ষণ শিশুটির সাড়াশব্দ না পেয়ে মা লিমা আক্তার খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালালে ঘাট থেকে কিছু দূরে ছাফামণিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎​
‎ একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে মা-বাবাসহ স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বিকেলে শিশুটির মরদেহ তার দাদার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং আসর নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট