প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১০:১৩ এ.এম
সাংবাদিক হারুন অর রশিদের মেয়ে সিনহার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
- সাংবাদিক হারুন অর রশিদের মেয়ে সিনহার ট্যালেন্টপুলে বৃত্তি গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি ২০২৫সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় হাসিবুন নাহার সিনহা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সিনহা গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ এবং রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ লুৎফুন নাহার দম্পতির একমাত্র কন্যা। দুই ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয়। সে পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তার এই সাফল্যের জন্য সে পিতা-মাতা ও শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে সে একজন বিসিএস ক্যাডার অফিসার হতে চায়। সিনহা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত